দেহকোষের (Somatic cell) ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- কমিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে
- খমিউটেশনের মাধ্যমে সন্তানে সঞ্চারিত হয়
- গহ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম থাকে
- ঘদেহের বিভিন্ন অঙ্গে বিভেদিত ও মাইটোসিস প্রক্রিয়ায় বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ) দেহের বিভিন্ন অঙ্গে বিভেদিত ও মাইটোসিস প্রক্রিয়ায় বৃদ্ধি পায়
ব্যাখ্যা:
এই অধ্যায়ে পরীক্ষা দিন →
বহুকোষী জীবের দৈহিক গঠন ও অঙ্গ-প্রত্যঙ্গ তৈরিকারী কোষগুলোকে দেহকোষ (Somatic cell) বলে। দেহকোষ ডিপ্লয়েড (2n) ক্রোমোজোম বিশিষ্ট এবং মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে সংখ্যাবৃদ্ধির মাধ্যমে জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। অপশনগুলোর মধ্যে দেহকোষ দেহের বিভিন্ন বিশেষায়িত অঙ্গে রূপান্তরিত বা বিভেদিত হতে পারে। দেহকোষে কোনো মিউটেশন ঘটলে তা সন্তানে স্থানান্তরিত হয় না (কেবল জননকোষের মিউটেশন বংশপরম্পরায় সঞ্চারিত হয়)।