নিম্নের কোন উক্তিটি ইউক্যারিওটিক (সুকেন্দ্রিক) নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়?

  1. ককোষের যাবতীয় জৈবনিক কার্য নিয়ন্ত্রণ করে
  2. খইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি সাধারণ নির্জীব অংশ
  3. গএকাধিক রৈখিক ক্রোমোসোম ধারণ করে
  4. ঘইহা দ্বিস্তরবিশিষ্ট ফসফোলিপিড ঝিল্লি দ্বারা আবৃত থাকে

সঠিক উত্তর: (খ) ইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি সাধারণ নির্জীব অংশ

ব্যাখ্যা:

প্রোটোপ্লাজমের প্রধান তিনটি অংশ হলো কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। সুতরাং নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সাধারণ নির্জীব কোনো অংশ নয়, বরং এটি প্রোটোপ্লাজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সজীব অংশ এবং কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক হিসেবে পরিচিত। এটি দ্বিস্তরবিশিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত থাকে, এর অভ্যন্তরে একাধিক হিস্টোনযুক্ত ক্রোমোসোম থাকে এবং এটি কোষের বংশগতি ও বিপাকীয় সকল কার্য নিয়ন্ত্রণ করে।

এই অধ্যায়ে পরীক্ষা দিন →