প্রকৃত কোষ (Eukaryotic cell) বিষয়ে কোনটি সঠিক?
- কনিউক্লিয় বস্তুটি সুগঠিত ক্রোমোসোম
- খঅপেরনতন্ত্র বিদ্যমান
- গশ্বসন প্রক্রিয়া কেবল অবাত
- ঘনিউক্লিয় বস্তুটি নগ্ন DNA বা নিউক্লিওয়েড
সঠিক উত্তর: (ক) নিউক্লিয় বস্তুটি সুগঠিত ক্রোমোসোম
ব্যাখ্যা:
এই অধ্যায়ে পরীক্ষা দিন →
প্রকৃত বা ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসটি সুগঠিত, অর্থাৎ এটি দ্বিস্তরবিশিষ্ট নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত থাকে এবং এর ভেতরে হিস্টোন প্রোটিন ও DNA সমন্বয়ে গঠিত একাধিক রৈখিক সুগঠিত ক্রোমোসোম অবস্থান করে। পক্ষান্তরে আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষে কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়ার আবরণী থাকে না, এদের বংশগতীয় বস্তু নগ্ন বৃত্তাকার DNA বা নিউক্লিওয়েড রূপে থাকে এবং এদের জিন প্রকাশে অপেরনতন্ত্র সক্রিয় থাকে।